সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সুইসাইট নোটে মাকে ‘সরি’ লিখে মেডিকেল অ্যাসিসট্যান্টের আত্মহত্যা: আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:::-

চুয়াডাঙ্গায় সুইসাইট নোট লিখে আত্মহত্যা করেছেন এক মেডিকেল অ্যাসিসট্যান্ট। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট। পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা বিশ্বাস। পরে থানায় জানালে পুলিশ তুষারের ঘর থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করে। ওই চিঠিতে লেখা- ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’ এ ব্যাপারে চুয়াডাঙ্গা সর থানার ওসি আবু জিহাদ খান প্রতিবেদকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় সুইসাইট নোটে মাকে ‘সরি’ লিখে মেডিকেল অ্যাসিসট্যান্টের আত্মহত্যা: আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১