সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ তারিখে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ল।























