সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি:: আগামী ২৮ জানুয়ারি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র ক্রয় করেছেন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজমের কাছ থেকে এ দুটি প্যানেল তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে তিনি জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আ. স. ম মোস্তাফিজুর রহমান মনু এবং বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির বাবুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুর হোসেন প্যানেলসহ মনোনয়ন ক্রয় করেন । তবে বিএনপি সমর্থিত প্যানেলের বাইরে গিয়ে শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাসিমুল হাসানও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে।

এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এপিপি অ্যাডভোকেট বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, অ্যাডভোকেট সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মু. জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল আলিম ও অ্যাডভোকেট বিভূতী ভূষণ রায় মনোনয়নপত্র ক্রয় করেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ ওয়াই আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূইয়া বাদশা, অ্যাডভোকেট হাসান সিকদার, মিজানুর রহমান মুবিন, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুম হাওলাদার, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিচুর রহমান খান, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মাহেব হোসেন ও অ্যাডভোকেট শামিম আলম বাকলাই মনোনয়নপত্র ক্রয় করেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজম ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারের নির্বাচনে আইনজীবী সমিতির ১৪৪ জন ভোটার আগামী ২৮ জানুয়ারী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১