সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বিএনপি’র ২৩ নেতাকর্মী আটক: অভিযোগ নাশকতার পরিকল্পনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহটে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ বিএনপি’র ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কে অবস্থিত জেলা বিএনপি’র আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ছাড়াও অন্যান্য আটককৃতরা হলেন বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার, আমিনুর রহমান বকুল, সোহেল তালুকদার, ত্জা উদ্দিন, মওদুদ আলম, ছাত্রদল নেতা রেজা হাাসান, রনীসহ মোট ২৩ নেতাকর্মী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সাংবাদিকদের জানান, জেলা বিএনপি’র আহ্বায়কের ব্যাক্তিগত কার্যালয়ে জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৩ জন নেতাকর্মীকে আটক করা হয়।

এ সময় সেখান থেকে লাঠিসোটাসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও মাসুদ রানা প্রধান সাংবাদিকদের জানান, আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা করতে জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা বিএনপি.র আহ্বায়কের সাথে সাক্ষাত করতে আসলে পুলিশ তাদের আটক করে। নাশকতার পরিকল্পনা বা কোন অস্ত্র শস্ত্রের ঘটনা সঠিক নয় বলেও দাবি করেন বিএনপি নেতারা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি’র ২৩ নেতাকর্মী আটক: অভিযোগ নাশকতার পরিকল্পনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১