সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিধবা নারীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভারতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কয়েকদিন আগেই ভারতের উত্তরপ্রদেশের বদায়ুনে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনার পর ফের প্রায় একই ধরনের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে সিদ্ধি জেলার আমালিয়া এলাকায়। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পানি দিতে রাজি না হওয়ায় এক বিধবা নারীর গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়েছে তিন দুষ্কৃতী। পাশবিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশে।
স্থানীয় সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার আমালিয়া এলাকার বাসিন্দা নির্যাতনের শিকার ওই মহিলার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। দুই ছেলেকে নিয়ে সংসার চালানোর জন্য তাই এলাকায় চায়ের দোকান চালাতেন তিনি। আর থাকতেন দোকানের পাশের ঝুপড়িতে। শনিবার (৯ জানুয়ারি) রাতে ওই মহিলা যখন দুই ছেলেকে নিয়ে সেখানে ঘুমোচ্ছিলেন আচমকা তিন ব্যক্তি উপস্থিত হয়। তাকে ডেকে তুলে খাবার পানি চায়। কিন্তু, তিনি পানি দিতে রাজি না হওয়ায় ঝুপড়ির ভিতরে ঢুকে একটি লোহার রড তার গোপনাঙ্গ ঢুকিয়ে দেয় তিন দুষ্কৃতী।

এর জেরে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকেন নির্যাতিত মহিলা। সেই শব্দ শুনে আশপাশের লোকেরা ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ওই মহিলাকে রেওয়া জেলার সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা অপারেশন করে মহিলার গোপনাঙ্গ থেকে লোহার রডটি বের করতে সক্ষম হয়েছেন।

এদিকে এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। পুলিশও দ্রুত তদন্ত করে সোমবার (১১ জানুয়ারি) সকালে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিধবা নারীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১