দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান-১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ”
- আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ৩২৪ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনি::::-
চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক মাদকব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাবুব রহমান কাজল এর নেতৃত্বে শনিবার (৯ জানুয়ারি) দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন, এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে আম গাছের নিচ হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামি- মোঃ মিলন হোসেন (১৯), কে গ্রেফতার করেছে। পিতাঃ মোঃ মঞ্জুর আলী,সাং-ঝাঝাডাঙ্গা(মাঝপাড়া),থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।
আটককৃত আসামির থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য
আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান কাজল।


























