সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কারাগারে মালির কাজ করছেন বরিশাল সিটির সাবেক মেয়র কামাল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: বরিশাল কেন্দ্রীয় কারাগারের বাগানে মালির কাজ করছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল। তার কারাজীবন কাটছে কারাগারের ফুল বাগানের দেখভাল করে। জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয় আহসান হাবিব কামালের।

কামালের সাথে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামসহ আরও ৫ জনকে এই সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। ওই মামলায় সাবেক মেয়র কামাল ও জাকির হোসেন নামে এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। পরদিন (১০ নভেম্বর) থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে শুরু হয় কামালের কারাজীবন। কর্তৃপক্ষ তাকে নিযুক্ত করেন ফুলবাগানের মালি হিসাবে।

যদিও নিরাপত্তার কারণে তাকে জেলখানার মধ্যে আলাদা একটি সেলে রাখা হয়েছে। অন্যান্য কয়েদীদের সাথে তাকে রাখা হয়নি। এ বিষয়ে অভিযোগ করে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন জানান, একজন সাবেক মেয়র হিসেবে বাবাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি।

দীর্ঘ ২ মাস পরিবারের কোনো সদস্যদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, রাখাও হয়েছে সাধারণ কয়েদীদের মতো। যদিও বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক বলছেন, সশ্রম কারাদণ্ডের মানে হলো ওই বন্দি কারাগারে বিভিন্ন ব্যবস্থাপনার কাজ করবেন। দুর্নীতি মামলায় কারান্তরীন আহসান হাবিব কামাল শারীরিকভাবে কিছুটা অসুস্থ।

তার হার্টে সমস্যা ছাড়াও উচ্চ রক্তচাপ, কিডনি, ডায়াবেটিস ও পায়ে নানান সমস্যায় ভুগছেন। শারীরিক এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তাকে গত ১০ নভেম্বর থেকে কারাগারের বাগান রক্ষণাবেক্ষণে নিযুক্ত করা হয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে মালির কাজ করছেন বরিশাল সিটির সাবেক মেয়র কামাল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১