সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাই‌ডে‌নের শপথ ২০ জানুয়া‌রি, ক্ষমতা হস্তান্ত‌রে ট্রাম্প রা‌জি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। বুধবার পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা এলো। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন তিনি।

সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের যৌথ এই অধিবেশনে ইলেক্টরাল কলেজের ভোট গণনায় জো বাইডেন ও কমলা হ্যারিস ৩০৬ ভোট পান। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্স পান ২৩২ ভোট।

অধিবেশন চলা কালে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির আপত্তি সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে বাতিল হয়ে যায়।

এর আগে বুধবার জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনে ক্যাপিটল ভবনে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টিটিভ ও সিনেটের যৌথ অধিবেশন শুরু হলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক অধিবেশন কক্ষে ঢুকে পড়ে। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে অধিবেশন স্থগিত করা হয়। ক্যাপিটল ভবন থেকে ট্রাম্প সমর্থকদের সরে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হলে অধিবেশন আবার শুরু হয়।

২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতারণা করে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প।

বুধবার মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় সিনেটের উপনির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন আইন পরিষদ ক্যাপিটল ভবনে জমা হওয়ার আহ্বান জানান। এর পরই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হলে তাণ্ডব চালায়।

এ‌দি‌কে প্রথমবারের মতো ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় অনুমোদনের পর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘যদিও আমি নির্বাচনের ফলাফল নিয়ে আমার মতামত সম্পূর্ণ ভিন্ন, তবুও জানুয়ারির ২০ তারিখে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে আমি সৎ থাকবো।’ বিবৃতিতে তিনি আরো বলেন, ’আমি সবসময় বলে আসছি আমাদের উচিত লড়াই অব্যাহত রাখা যাতে শুধু ন্যায়সঙ্গত ভোট গণনা করা হয়। যদিও এটি প্রেসিডেন্সিয়াল ইতিহাসের সেরা প্রথম পর্বের সমাপ্তি, এটি আমাদের আমেরিকাকে আবার মহান করার যুদ্ধের সূচনা মাত্র।’ সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাই‌ডে‌নের শপথ ২০ জানুয়া‌রি, ক্ষমতা হস্তান্ত‌রে ট্রাম্প রা‌জি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১