সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

এক কবরে হাতে হাত রেখে ১৬০০ বছর, তারা কারা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ৩২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একে অপরের হাত ধরে কবরে শুয়ে আছেন দীর্ঘ ১৬০০ বছর। গবেষণা করে দেখা গেছে দুটো কঙ্কালই দুজন প্রাপ্তবয়স্ক পুরুষের। তবে তারা কি দুই ভাই? বন্ধু? নাকি যুদ্ধক্ষেত্রের দুই সৈনিক ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ২০০৯ সালে ইতালির মোডেনায় সিরো মেনোটি কবরস্থানে কঙ্কাল দুটি আবিষ্কার করা হয়। গবেষকরা তাদের নাম দিয়েছেন ‘লাভারস অব মোডেনা’ বলে।
কঙ্কাল দুটি উদ্ধারের পর মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিলেন স্থানীয় জনগণ। অনেকের চোখে এসেছিল অশ্রু। সবাই ভেবেছিলেন, এ জুটি হয়তো কোনো দম্পতির। কারণ একটি কঙ্কালের তুলনায় আরেকটি কিছুটা ছোট ছিল।

পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা করে দেখেন, কঙ্কাল দুটি পুরুষের। অতি পুরোনো কঙ্কাল হওয়ায় গবেষকরা তাদের লিঙ্গ নির্ধারণে বেশ বেগ পেয়েছিলেন।
গবেষকরা বলেন, যদিও মোডেনা প্রেমিকদের মধ্যকার প্রকৃত সম্পর্কের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে প্রাপ্তবয়স্ক দুই পুরুষকে কেন একসঙ্গে সমাধি দেওয়া হলো বা কেনই বা তারা একে অন্যের হাত ধরে রেখেছেন; তা সত্যিই কৌতূহলের বিষয়।
মোডেনার প্রেমিকদের সমাধিস্থ কবরের আশপাশ থেকে আরও ১১টি কঙ্কালও উদ্ধার করা হয়। এসব কঙ্কালের শরীর পরীক্ষা করে গবেষকরা আঘাতের চিহ্নও খুঁজে পান। তারা ধারণা করেন, সম্ভবত যুদ্ধের সময় তাদের কবর দেওয়া হয়েছিল
বিকল্প মত হলো, দুই ব্যক্তি হতে পারেন আত্মীয়, চাচাতো ভাই। হয়তো পারিবারিক বন্ধনের কারণে একই সমাধি ভাগ করে নিয়েছিলেন তারা। তবে ধারণা করা হয়, তারা দুজনই একে অন্যের জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক কবরে হাতে হাত রেখে ১৬০০ বছর, তারা কারা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১