সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

যৌতুকের জন্য গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী-শাশুড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নওগাঁর নিয়ামতপুরে চাহিদামত যৌতুক না পাওয়ায় এক গৃহবধূর চুল কেটে নির্যাতন করায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধূ এখন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গৃহবধূর মা বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ১৬ বছর আগে উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল সোনারপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় নির্যাতনের শিকার গৃহবধূর। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই ওই গৃহবধূকে নির্যাতন করতেন তার স্বামী। এরমধ্যে ১ লাখ টাকা দাবী করে গৃহবধূকে শারীরিক নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন।

গত ১৫ ডিসেম্বর গৃহবধূর শাশুড়ি মোছা. রহিমা (৫০) এর প্ররোচনায় স্বামী আব্দুর রাজ্জাক পুনরায় যৌতুক দাবি করে মাথার চুল কেটে দেয় এবং শারীরিক নির্যাতন করে। কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় না নির্যাতিতাকে। গৃহবধূর মা দেখা করতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, আপনার মেয়ে ভালো আছে, আগে যৌতুকের টাকা নিয়ে আসেন তারপর দেখা করেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় যৌতুকের দাবিতে গৃহবধূকে আবারো শাশুড়ির প্ররোচনায় স্বামী আব্দুর রাজ্জাক শারীরিক নির্যাতন করে মাটিতে ফেলে রাখে।
প্রতিবেশীর মাধ্যমে মা সংবাদটি পেয়ে মেয়ের সঙ্গে দেখা করতে গেলে মাকে গৃহবধূর সঙ্গে দেখা করতে দেয় না। বুধবার দুপুরে নিরুপায় হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন মা। পুলিশ তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, নির্যাতনের ঘটনায় গৃহবধূর মা থানায় একটি মামলা করেছেন। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুকের জন্য গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী-শাশুড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১