সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

চলন্ত বাসে আগুন, স্বামী-স্ত্রীসহ আহত ১৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে আহত স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়ার কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজন হলেন- বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানু (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে প্রিন্স (জয়পুরহাট-ব-০৫-০০০৩) নামের একটি যাত্রীবাহী বাস বিকেলে বগুড়ার দিকে যাচ্ছিল। কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই গ্যাস সিলিন্ডার থেকে বাসে আগুনের সূত্রপাত হয়। এসময় প্রাণ বাঁচাতে যাত্রীরা তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। এতে ১৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর।

এদিকে খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, বাসটি গ্যাসচালিত। বাসে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত বাসে আগুন, স্বামী-স্ত্রীসহ আহত ১৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১