সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শীত আরও কমবে, উত্তরাঞ্চলে হতে পারে বৃষ্টি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জানুয়ারির প্রথম সপ্তাহে এসে দেশের সব অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। ক্রমেই বাড়ছে তাপমাত্রা, কমছে শীত। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শীত কমার এই ধারা অব্যাহত থাকতে পারে। এরপরই শীত বেড়ে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

একইসঙ্গে মঙ্গলবার (৫ জানুযারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার শীত ঋতুর প্রথম মাস পৌষের ২১ তারিখ।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে। রাজধানীবাসীর শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। শীত কমেছে দেশের অন্যান্য অঞ্চলেও।সোমবার (৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবাহওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘এখন আর দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ১০ বা ১১ জানুয়ারির দিকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রংপুর অঞ্চলে বৃষ্টি হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।’

মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেই এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীত আরও কমবে, উত্তরাঞ্চলে হতে পারে বৃষ্টি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১