সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

হোটেল থেকে মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাদকসহ মুম্বাইয়ের হোটেল থেকে টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীকে আটক করেছে ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গতকাল রোববার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউডের পর এবার মাদককাণ্ড নিয়ে অভিযোগ উঠেছে টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীর বিরুদ্ধে। ওই অভিনেত্রীকে মুম্বাইয়ের হোটেল থেকে ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে আটক করেছে। একই সঙ্গে এনসিবি এক মাদক পাচারকারীকেও আটক করেছে। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় এখনও প্রকাশ করেনি এনসিবি।

এএনআই জানিয়েছে, ওই অভিনেত্রী গত ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মিরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এনসিবির কর্মকর্তারা শনিবার (২ জানুয়ারি) রাতে সেখানে অভিযান চালান। তল্লাশির পর রোববার (৩ জানুয়ারি) তাকে আটক করা হয়।

একই সময় সেখান থেকে চাঁদ মোহাম্মদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। তবে সাইদ নামে এক মাদক সরবরাহকারী সেখান থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এ ছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

তবে মাদকের ঘটনায় ওই অভিনেত্রী কত খানি জড়িত, তা খতিয়ে দেখছে এনসিবি। এ ছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় রয়েছে। হোটেলের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকসহ বলিউড থেকে একের পর এক আলোচনায় উঠে আসছে। এবার আলোচনায় আসলো টলিউডের অভিনেত্রী। এর আগে মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য বলিউড থেকে অনেক অভিনেতা ও অভিনেত্রীকে আটক করে এনসিবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোটেল থেকে মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১