সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জেল হাজতে এলাকায় মহাসড়ক অবরোধ পুলিশের বাধায় প্রত্যাহার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধি : উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। একটি ফৌজদারী মামলায় সোমবার পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

এদিকে ইউপি চেয়ারম্যান মিলনকে জেল হাজতে প্রেরণেরর খবর এলাকায় পৌছালে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে সিপাইপাড়া বাজারে বাংলান্ধা- পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে স্থানীয় শ্রমিক-শ্রমিকনেতা ও এলাকাবাসী। প্রায় ২ ঘন্টা অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় সহস্রাধীক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানচলাচল স্বাভাবিক হয়। নিয়ে আসে।

জানাযায়, মামলার বাদী উপজেলার দেবনগর ইউনিয়নের বালুবাড়ি এলাকার আব্দুল হামিদ ব্যবসা সূত্রে বাংলাবান্ধা এলাকায় ৬৫ শতক জমি কিনে পাথর ব্যবসা পরিচালনা করছিলেন। পাশেই বসতবাড়িও নির্মাণ করেন তিনি। কিন্তু জমি দখলের পায়তারা শুরু করে চেয়ারম্যান মিলন। পরবর্তীতে গত বছরের ২০ মার্চ চেয়ারম্যান ও তার লোকজন ভোর বেলায় বিভিন্ন অস্ত্র সস্ত্র সহ হঠাৎ হামিদের বসবাড়িতে আক্রমণ করেন। এ ঘটনায় বাদীর স্ত্রীর শ্লীলতাহানী করা সহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের এ্যাভোকেট আহসান হাবিব জানান, এ মামলায় চেয়ারম্যান মিলন হাইকোর্ট থেকে ২৮ দিনের জামিনে ছিলেন। এর আগে আদালত মেডিক্যাল রিপোর্ট তলব করেছিলো। আদালতের তলব সাপেক্ষে মেডিকেল রিপোর্ট জমা দেয়া হয়। সোমবার শুনানীতে সেই রিপোর্টের আলোকে আসামী মিলনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নংরাজঃ ২০০০) সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, আমাদের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, ইউপি চেয়ারম্যান আটকের সংবাদ এলাকায় পৌছালে কিছু লোকজন মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যান চলাচল স্বাভাবিক করি।

উল্লেখ্য যে, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জমি দখল, মারামারিসহ ২৩ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জেল হাজতে এলাকায় মহাসড়ক অবরোধ পুলিশের বাধায় প্রত্যাহার।

আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১