সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জানুয়ারি মাসের মাঝামাঝিতে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এতে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৩ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তেমন শীত পড়বে না। উল্টো রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে, ১২ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ তীব্র হবে।
জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জানুয়ারি জুড়ে দেশের সব প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। সূর্য গড়ে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘণ্টা আলো দিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকেও তীব্র শৈত্যপ্রবাহের তথ্য জানা যায়। কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১