সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সন্তান না হওয়ায় হতাশাগ্রস্ত গৃহবধূর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে নিজ ঘর থেকে শিশির আক্তার কলি (২৬) নামে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কলির স্বামী হুমায়ুন কবির মিলটন গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা। দুজনের গ্রামের বাড়িই ঝিনাইদহের শৈলকুপার কুলচারায়। দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন কলি।

কলির আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বিয়ের পর দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন কলি। সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিল না। এ সময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায় কলি সিলিংফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গৃহবধূর স্বামী মিল্টন জানান, বিকালে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে গিয়েছিলাম। সেখান থেকে স্ত্রীকে বারবার ফোন দিলেও না ধরায় দ্রুত বাসায় চলে আসি। এসে দেখি সে সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে।

গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের স্বামী, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন ওই নারী। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তান না হওয়ায় হতাশাগ্রস্ত গৃহবধূর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১