র্যাব এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৭:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১১৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ০৩ জানুয়ারি ২০২১ তারিখ বরিশাল মহানগরীর বিমান বন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ২৭ নং ওয়ার্ড নবগ্রাম রোড মাটিরপুলস্থ সার্ভিস ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৩ জানুয়ারি ২০২১ তারিখ আনুমানিক ২১.৪০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ তানভীর আহমেদ(২০), পিতাঃ মোঃ আলাউদ্দিন হাওলাদার, সাং- মাকরকাঠী, থানাঃ বিমানবন্দর, বিএমপি বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























