সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

অসংখ্য শিশুর পর্ন মীরাজুলের মোবাইলে, ব্ল্যাকমেইল করতে গিয়ে ধরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের (১৮ এর নিচে অপ্রাপ্তবয়স্ক) সঙ্গে বন্ধুত্ব করে তাদের পর্ন ছবি ও ভিডিও সংগ্রহ করতো এই যুবক। অনেক সময় ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা চাইতেন তিনি।

দেশি-বিদেশি অসংখ্য শিশুর ছবি-ভিডিও ছড়ানো ওই যুবকের নাম কে এম মীরাজুল ইসলাম। তার বয়স ২৮ বছর। পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের সদস্যদের হাতে গ্রেফতার এই যুবক রিমান্ডে তার একের পর এক অপকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
গত মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার অপকর্মগুলো জানতে পারে।

পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, তাকে দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রোববার কারাগারের প্রেরণের আদেশের জন্য আদালতে তোলা হয়েছে।
মীরাজুলের বিষয়ে তিনি বলেন, একজন ভারতীয় শিশুর অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকার মুগদা থানাধীন অতিশ দীপঙ্কর সড়কের একটি বাসা থেকে গ্রেফতার করে সাইবার অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতারের সময় শিশু পর্নগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিগুলো জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মীরাজুল অনলাইনে উঠতি বয়সী শিশুদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নানা কৌশলে পর্নছবি ও ভিডিও সংগ্রহ করতো। এছাড়াও সব ভিডিও সংরক্ষণ করে বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ ও আপলোড করতো। এছাড়াও সে বিভিন্ন কৌশল ও প্রলোভনে শিশুদের পর্ন ছবি ও ভিডিও প্রদান করতে উৎসাহিত করে।
সাইবার বিভাগ জানায়, সম্প্রতি মীরাজুল তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডি থেকে ভারতীয় এক শিশু ভিকটিমের অশ্লীল ছবি এবং তার ব্যক্তিগত অশ্লীল ভিডিও দেখিয়ে ২ লাখ ৫০ হাজার ভারতীয় রূপি দাবি করে। মূলত তার অভিযোগের ভিত্তিতেই মীরাজুলকে খুঁজতে সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, সিটিটিসি, ডিএমপি, একযোগে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসংখ্য শিশুর পর্ন মীরাজুলের মোবাইলে, ব্ল্যাকমেইল করতে গিয়ে ধরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১