সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ফোনে কল করা মাত্রই চলে আসবে ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফোনে কল করা মাত্রই চলে আসবে ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স। যারা আর্থিক অভাবের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেন না মূলত তাদের জন্যই চালু করা হয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগের এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ ভবনের অরুন সারকি টাউন হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে বান্দরবান জেলা ছাত্রলীগ।
বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর প্রমুখ।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, বান্দরবানে অনেক গরিব মানুষ আছেন, যারা আর্থিক অভাবের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগী চট্টগ্রাম মেডিকেল নিয়ে যেতে পারে না। এসব অসহায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের এ উদ্যোগ। চিকিৎসার অভাবে কারো যেন মৃত্যু না হয়।
সুশীল বলেন, কিছু দিন আগে আমাদের ছাত্রলীগ কর্মীর এক ছোট ভাইয়ের বাচ্চা অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে না পারাই বাচ্চাটির মৃত্যু হয়। তারপর থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যোগটি নেওয়া হয়।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, দুয়েকদিনের মধ্যে একটি হটলাইন নম্বর চালু করব। কারো অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ওই হটলাইন নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনে কল করা মাত্রই চলে আসবে ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১