সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

তিন চাকার মোটরযান বন্ধের নির্দেশ::সেতুমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে তিন চাকার মোটরযান চলাচল এবং এসব মোটরযান তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া মোটরসাইকেলের লাগামহীন চলাচলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় উল্লেখ করে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে।’

তিনি বিআরটিএ’র ভেতর দালালের দৌরাত্ম দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, কারও কারও দালালদের সঙ্গে যোগসাজশ আছে। তা থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী যানবাহনের মালিক-শ্রমিকদের আবারও স্মরণ করে দিয়ে বলেন, ‘গাড়িগুলোতে যত আসন, তত সিট অবশ্যই মানতে হবে।’ এর ব্যাত্যয় ঘটলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী।

রাজধানীর বনানী’র বিআরটিএ প্রান্তে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন চাকার মোটরযান বন্ধের নির্দেশ::সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১