সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

যৌতুক হিসেবে স্ত্রীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন ইমন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে অভিযুক্ত করে ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। মামলাটি প্রমাণের জন্য চার্জশিটে ৯ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী রবিবার এ মামলার দিন ধার্য রয়েছে।

এদিকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ইমন স্ত্রী রিদিতা রেজার কাছে যৌতুক হিসেবে দশ লাখ টাকা দাবি করেন এবং তা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে বাসা থেকে বের করে দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক রিদিতা রেজাকে বিয়ে করেন আসামি শওকত আলী ইমন। তিনি একজন যৌতুক লোভী ও মারমুখী লোক। বিয়ের পর থেকে স্ত্রী রিদিতা রেজার নিকট যৌতুক দাবি করে তাকে মারপিট ও মানসিক নির্যাতন করে আসছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়।

তিনি আরও বলেন, ‘তার ধারাবাহিকতায় গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আসামি ইমন তার বাসা রমনা থানাধীন ইস্কাটন গার্ডেনের বাসায় পুনরায় বাদিনীর নিকট যৌতুক হিসেবে দশ লাখ টাকা দাবি করেন। রিদিতা রেজা যৌতুক দিতে অস্বীকার করলে আসামি ইমন তার স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দেন। ’

এদিকে, গত ২০ সেপ্টেম্বর যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

পরের দিন ২৬ সেপ্টেম্বর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানো হয়।
তারপর গত ২৯ সেপ্টেম্বর ফের জামিনের আবেদন করেন। ফের আদালত জামিন আবেদন খারিজ করে দেন। সর্বশেষ গত ১ অক্টোবর আসামি ইমনের জামিনের জন্য তার আইনজীবী মো. সেলিম একে মুজাহেদী আদালতে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী এনায়েতু বাতেন জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালত দুই হাজার টাকা মুচলেকায় ইমনকে জামিন দেন। গত ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক হিসেবে স্ত্রীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন ইমন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১