সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় কনকনে শীতের গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি ওসি হেলাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় পৌষের হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাতে দুস্থ শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল নিয়ে হাজির হচ্ছেন থানার মানবিক ওসি মোঃ হেলাল উদ্দিন। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারী শুক্রবার গভীর রাতে সন্ধ্যা নদীর তীরবর্তী পৌর শহরের ২নং ওয়ার্ডে দুস্থ শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কম্বল বিতরণ করেন। এসময় তিনি অনেক বৃদ্ধজনের শরীরে নিজ পিতা-মাতার মতো পরম যত্নে কম্বল জড়িয়ে দেন। কনকনে শীতের গভীর রাতে কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে কম্বল হাতে থানার ওসি মোঃ হেলাল উদ্দিনকে দাঁড়িয়ে থাকতে দেখে এসময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বানারীপাড়া থানায় যোগদান করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নিয়ে মাত্র পাঁচ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়নসহ এলাকার অসহায় দুস্থদের নানাভাবে সহায়তা করে ওসি মোঃ হেলাল উদ্দিন মানবতার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি সর্বমহলে সুনাম ও প্রসংসা কুড়িয়েছেন। শীতকে উপেক্ষা করে শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল নিয়ে হাজির হওয়া প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ মানবতার মহান এ ব্রতি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমৃত্যু দেশ ও জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন মানবিক এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কনকনে শীতের গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ি বাড়ি ওসি হেলাল

আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১