সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্টের নাচানাচির সময় সংঘর্ষ, দুজনকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে নাচানাচির সময় বাধা সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। জখম দুজন হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।

সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত রাজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার ইসলামপাড়া বটতলায় স্থানীয় কতিপয় যুবক পিকনিকের আয়োজন করে। বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। রাত ১০টার দিকে নিজেদের মধ্যে আকস্মিক বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত জিসান বলেন, বাগ্বিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। সে সময় আকস্মিক ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শাকিল আর সালাম বলেন, দুজনের পিঠ একাধিক কোপে গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্টের নাচানাচির সময় সংঘর্ষ, দুজনকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১