চুয়াডাঙ্গায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান।
- আপডেট সময় : ০২:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১৭১ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেড এর যৌথ উদ্যোগে স্টার গোল্ড ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেডের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর ও মাই টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন,দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: হানিফ মন্ডল, স্টার গোল্ড ইলেকট্রনিক এগ্রো ফার্ম লিমিটেডের কর্মকর্তা সুচরিত সুলতনা, শাকিল আহমেদ, তানিয় প্রমুখ। অনুষ্ঠানে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৪ শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী করা হয়।


























