সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার উধাও। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে প্রতারক বর।

বুধবার (৩১ ডিসেম্বর) শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গোয়ালকান্দা গ্রামের হযরত বেপারীর বিধবা মেয়ে রোকেয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন রিদয়। তিনি রাজধানীর গাবতলীর ঠিকানা দিয়ে তার বাবা-মা বেঁচে নেই বলে জানান। এক পর্যায়ে রোকেয়াকে বিয়ের প্রস্তাব দেন রিদয়।

গত ২৯ ডিসেম্বর রোকেয়াকে বিয়ে করে শ্বশুরবাড়ি উঠেন রিদয়। পরদিন ৩০ ডিসেম্বর রাতে কৌশলে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে মেহমান আসবে বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যান তিনি।

ভুক্তভোগী রোকেয়া আক্তার বলেন, রিদয় আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরদিন সে কৌশলে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আমি এই প্রতারকের বিচার চাই। আমার প্রথম স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। নতুন করে সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও যে আমার সঙ্গে এমন প্রতারণা করবে আমি বুঝতে পারিনি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার উধাও। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০