সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাসুদেব মুখার্জি (৭২)। তিনি উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে ও রহমতপুর বাজারের ব্যবসায়ী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে ব্রীজ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় বরিশালের দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এয়াপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সড়ক দূর্ঘটনার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে আগেও বেপরোয়া গতির গাড়ি চাপায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা রোধে ঘটনাস্থলে দুটি গতিরোধক ও ট্রাফিক ব্যবস্থা করণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করেন। এতে প্রায় একঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ট্রাকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০