সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলায় ইউপি সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বগুড়ায় সময় টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে তার নিজ এলাকা বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম লৎফর রহমান লাল মিয়া। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

এদিকে, হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা মো. জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমানসহ আরো ১০-১২ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক মাজেদ রহমান।
মামলা দায়েরের কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও ভাঙা মাইক্রোফোন পরিত্যক্ত অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তবে মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার সময় দিয়ে আল্টিমেটাম ঘোষণা করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।

জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনার সাথে জড়িত শ্রমিকলীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলায় ইউপি সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০