সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন মেয়র তাপস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরে সব ধরনের দুর্নীতি, অবৈধ দখল বা অন্যান্য অনিয়ম বন্ধ করার প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার ফজলে নুর তাপস। প্রতিশ্রুতি অনুযায়ী দৃশ্যমান কিছু কাজও শুরু করেন।

নতুন মেয়রের উদ্যোগের মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ। কিন্তু এই উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে বহুমুখি বিতর্ক।
দোকান মালিকরা অভিযোগ করেন, আগের মেয়র সাঈদ খোকনের প্রশাসন বিভিন্ন অংকের অর্থ নিয়ে দোকান বরাদ্দ দিয়েছে। নতুন মেয়র সেই অভিযোগ খারিজ করে জানান, সিটি করপোরেশন কোনো অর্থ পায়নি। সাবেক ও বর্তমান দুই মেয়রের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয়। এখনো চলছে সেই অবস্থা। এর মধ্যে নতুন করে কড়া মন্তব্য করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাঈদ খোকন বলেছেন, ‘দেলুর ফাঁদে পা দিয়ে মেয়র তাপস ফেঁসে গেছেন। তাকে ভুল বুঝিয়ে মার্কেট ভাঙিয়ে নতুন ভবন নির্মাণ করতে চায় দেলু। কারণ নতুন ভবন নির্মাণ হলে মার্কেট সমিতির এই নেতা দোকান বরাদ্দ দিয়ে টাকা ইনকাম করতে পারবে।’
মেয়র তাপসের প্রশাসন বর্তমানে যেভাবে ফুলবাড়িয়া মার্কেটের দোকানদারদের উচ্ছেদ করেছে সেটা অবৈধ বলেও মন্তব্য করেন সাঈদ খোকন।
মার্কেট উচ্ছেদের ফলে তাপস এখন পুরান ঢাকায় সমালোচনার মুখে পড়েছেন এবং দলের ক্ষতি করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘তাপস নিজে দেলুকে দিয়ে এই ধরনের নোংরামি করাচ্ছে, যার মাধ্যমে সে তার নিজের ও দলের (আওয়ামী লীগ) ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’
ফুলবাড়িয়া মার্কেটের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, দোকান বরাদ্দের জন্য আসামিদের প্রায় ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে। সূত্র সময় নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন মেয়র তাপস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০