সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

একই আসরে মা ও মেয়ের বিয়ে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
একই দিনে মা ও মেয়ের বিয়ে হয়েছে। তাও আবার একই মণ্ডপে! অবাক হলেও ঘটনাটি একেবারে সত্যি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে গণবিবাহের আয়োজন হয়েছিল। সেখানেই মা ও মেয়ের বিয়ে হয়। পিপরেলি ব্লকের বেইলি নামের এক নারী তার দেওর জগদীশকে বিয়ে করেছেন। জগদীশের বয়স ৫৫। বেইলির ৫৩।

যেখানে শুধু মেয়ে ইন্দুর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একই মঞ্চে তার মা ও কাকার বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করেন। বেইলির দুই মেয়ে ও দুই ছেলে। ২৫ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে সন্তানদের মানুষ করেন তিনি।
এদিকে, জগদীশ বিয়ে করেননি। দুজনের মধ্যে যে অনেক আগে থেকে সম্পর্ক ছিল তাও নয়। তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলায়। বউদিকে বিয়ে করবেন বলে ঠিক করেন জগদীশ। প্রথমে চার সন্তানের মা রাজি হননি। কিন্তু এরপর তিনিও জগদীশের প্রস্তাবে সায় দেন। ঠিক হয়, একই দিনে, একই মঞ্চে মা ও মেয়ের বিয়ে হবে।
গণবিবাহের অনুষ্ঠানে জেলাপ্রশাসক, এসপি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা হাজির ছিলেন। তবে মা ও মেয়ের বিয়ে নিয়েই যেন সবার মধ্যে আলাদা উৎসাহ ছিল। পেশায় কৃষক জগদীশ নিজের সিদ্ধান্তে গর্বিত ও খুশি। বড় ভাই হরিহর মারা যাওয়ার পর বউদির সঙ্গে মিলে পরিবারের দেখভাল করেছিলেন জগদীশ। ভাইদের মধ্যে তিনিই ছিলেন সব থেকে ছোট।
সূত্র : জি নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই আসরে মা ও মেয়ের বিয়ে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০