সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ডিবি পুলিশ পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতি: গ্রেপ্তার ৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ফেনীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় দুই মাস ১০ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এতে জড়িত আরও ৬/৭ জন পলাতক রয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নুরুন্নবী গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, ২১ অক্টোবর দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইসলামী ব্যাংক শাখা থেকে আবু জাফর নামে এক এজেন্ট ব্যাংক ব্যবসায়ী ২৭ লাখ ৬২ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে টার্গেট করে এবং একপর্যায়ে গ্রাহক আবু জাফর টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে গাড়িতে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দয়াপুরে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার দিনই থানায় মামলা করেন ভুক্তভোগী আবু জাফর। পরবর্তীতে মামলার দায়িত্ব নেয় জেলা গোয়েন্দা পুলিশ। তারা বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ঘটনায় জড়িত তিনজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- এ ঘটনায় মোট ৯ জন জড়িত। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের ডাকাতি মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিবি পুলিশ পরিচয়ে ২৭ লাখ টাকা ডাকাতি: গ্রেপ্তার ৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০