সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে ভারত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশে এখন চলছে পেঁয়াজের মৌসুম। দেশের বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই কমছে পেঁয়াজের দাম। অন্যদিকে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে ভারত।

কয়েক সপ্তাহ ধরে দেশটির অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের দাম অনেক কমেছে। আর তাই গতকাল সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা উঠছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক প্রজ্ঞাপনে বলা হয়, সব ধরনের পেঁয়াজের রপ্তানির অনুমতি দেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বরে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম তিন গুণ বেড়ে যাওয়ায় সরকার সব ধরনের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় বন্যায় এবার গ্রীষ্মকালীন ফসল মার খাওয়ার পর সেখানে পেঁয়াজের দাম বাড়তে থাকে।

ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। প্রতিবছর দেশটি প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে। এতে বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম, একপর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকাতেও বিক্রি হয়। ভারতের বিকল্প বাজার হিসেবে মিসর, তুরস্ক, চীন, পাকিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা করা হয়। পরে গত ২০ সেপ্টেম্বর পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ রকম নানা ধরনের পদক্ষেপে দেশের বাজারে কমে আসে পেঁয়াজের দাম।

আজ মঙ্গলবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমেছে। আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে ভারত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০