সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ঝালকাঠিতে শুরু হচ্ছে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে। এ উপলক্ষে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারীপরিচালক সুবিমল চন্দ্র হালদার। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহসান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, প্রভাষক মো. মাসুম বিল্লাহ, বেসরকারি সংস্থা ভোসড এর প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫৭ জন ব্যক্তি অংশ নেন। উন্মুক্ত আলোচনা করেন কর্মশালায় অংশগ্রহকারীরা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে ঝালকাঠি জেলায়। ঝালকাঠি সদরসহ চার উপজেলায় প্রথমে জরিপ কাজ চলবে। এর পরে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয় ও শিক্ষক নিয়োগ করা হবে। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে এ কার্যক্রমের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে শুরু হচ্ছে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০