সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন পুনরায় মেয়র নির্বাচিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী বেসরকারী ভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী মো. শহিদুল ইসলাম খান ধানের শীষ প্রতিকে ৭৬৫ ভোট পেয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী শহিদুল ইসলাম হাত পাখা প্রতিকে ৬১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের গড় হার ৫৯ ভাগ। পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে সকাল ৮টার আগেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী তার ভোট দেন। এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডে ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। প্রসঙ্গত পৌরসভার ৯ টি ভোট কেন্দ্রে ভোটার ছিলো ১১হাজার ৯২৪ জন । এর মধ্যে ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার । নির্বাচনে প্রাপ্ত ভোটের গড় হার ৫৯ ভাগ। এদিকে ৯ টি ওয়ার্ডের মধ্যে ২ টি ওয়ার্ডে ২জন পুরুষ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ফলে বিজয়ী হওয়ার মানসে ৭টি ওয়ার্ডে ২২ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে অবর্তীণ হন । উল্লেখ্য এ বছর উজিরপুর পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে ভোটারদের মধ্যে এ নিয়ে কৌতুহল ও অনভিজ্ঞতার ভীতি ছিলো। কিছু ভোটারের আঙ্গুলের ছাপে প্রথমে সমস্যা হলেও শেষ পর্যন্ত সহজে ও নির্বিঘেœ ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন পুনরায় মেয়র নির্বাচিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০