সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ফেন্সিডিলসহ উপ-সচিব গ্রেপ্তার: কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে কারাগারে থাকা রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি আত্মহত্যার চেষ্টা করলেও রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গত বুধবার বুকের ব্যথা নিয়ে নূরুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে এনে সদর হাসপাতালের ৩নং কেবিনে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ২টার দিকে কেবিনের বাথরুমের সিলিংয়ের সঙ্গে ট্রাউজারের ফিতা দিয়ে নুরুজ্জামান গলায় ফাঁস দেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানতে পেরে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নুরুজ্জামান রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকা থেকে নুরুজ্জামানসহ দুইজনকে কোমল পানীয়র বোতলে সাড়ে ৬ লিটার ফেনসিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পরের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেন্সিডিলসহ উপ-সচিব গ্রেপ্তার: কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০