গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো জিয়া উদ্দিন (২৭)। তিনি চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার মৃত নূর ইসলামের ছেলে। রবিবার (২৭শে ডিসেম্বর) সকাল ৯টার সময় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজা সেবনের অপরাধে জিয়া উদ্দিন নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ এবং পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। পেশকার সোবহান আলী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।


























