সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিয়েবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভালোবাসা চাঁদকেও পণ্য বানাতে পারে। ঘটনাটি আর কোনো উপমা নয় বরং বাস্তবেই সম্ভব হয়েছে। বিয়েবার্ষিকীতে নিজের স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী। এমন ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিশেষ দিনটিকে স্মরণীয় করতে চাঁদে তিন একর জমি উপহার দিলেন স্ত্রী স্বপ্না আনিজাকে।

ধর্মেন্দ্র জানিয়েছেন, বিয়েবার্ষিকীর দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই গাড়ি-বাড়ি, দামি গয়না দেয় ঠিকই; আমি সে সবের ঊর্ধ্বে গিয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিয়েবার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি মহাজাগতিক উপহার কিনতে সময় লেগেছে একটি বছর।

ধর্মেন্দ্র আনিজা বলেন, ‘আমি খুব খুশি, কারণ রাজস্থানে থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম।’
স্ত্রী স্বপ্না এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমি খুব খুশি হয়েছি। কোনো দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমায় এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিয়েবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়েবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০