সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বানারীপাড়ায় সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আ. হাকিম মিয়া আর নেই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী আ. হাকিম মিয়া (৯০) আর নেই। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের অলিরবাড়ির নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ব্রেন স্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় দিদিহার-নলশ্রী (বটতলা) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর লাশ ওই ঈদগাহ্ মাঠ সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাবেক ইউপি সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আ. হাকিম মিয়া আর নেই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০