সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য কোনো স্টিকার ইস্যু করবে না ইসি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করবে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। তবে সাংবাদিকরা ইসির অনুমোদিত ও অনুমোদনসূচক স্টিকার যুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। ইসির পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সই করা এক পরিপত্রে এ বিষয়টি জানানো হয়েছে। ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের বিশেষ কার্ড সরবরাহ করা হবে। রিটার্নিং কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট এলাকার কার্ড ইস্যু করবেন। রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সংশ্লিষ্ট উপজেলার সাংবাদিকদের কার্ড প্রদানের ক্ষমতা প্রদান করতে পারবেন। এছাড়া ঢাকা থেকে যেসব সাংবাদিক দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাবেন, তাদের কার্ড নির্বাচন কমিশন থেকে ইস্যু করা হবে।

সাংবাদিকরা ভোটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, তাও উল্লেখ করা হয়েছে পরিপত্রে। তাতে বলা হয়েছে, ইসির দেয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না। একই সঙ্গে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে।

কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধা সৃষ্টি করা যাবে না। সেখানে আরও বলা হয়, সাংবাদিকরা গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন। তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সব কাজ থেকে বিরত থাকবেন। ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিসাইডিং কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ মেনে চলবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবেন না। কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচার বা বিদ্বেষমূলক প্রচার থেকে বিরত থাকবেন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলবেন। দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৫টির ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ১৬ জানুয়ারি এবং তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবশিষ্ট পৌরসভা নির্বাচনের সময়সূচি পর্যায়ক্রমে একাধিক ধাপে ঘোষণা করবে ইসি।সুত্র, রিপোর্ট-৭১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের জন্য কোনো স্টিকার ইস্যু করবে না ইসি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০