সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বাংলাদেশের সঙ্গে সব ফ্লাইট বন্ধ হতে পারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে প্রয়োজন হলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই বিমান চলাচল অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সে দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলে তার পিসিআর ল্যাব টেস্ট করা হবে। করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে আরও ব্যবস্থা করা হবে। আর বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবগত করা হবে।
বিদেশ ফেরত সব যাত্রীদের পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।
দেশের বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সেবা ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিতকারীদের ছাড় দেয়া হবে না। প্রতিযোগিতার বাজারে সক্ষমতার প্রমাণ দিতে যাত্রী হয়রানি বন্ধের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, কানাডা, লন্ডনসহ বিভিন্ন রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হওয়া জরুরি। যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।
এর আগে প্রায় ৪০ মিনিটব্যাপী বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে দুবাইগামী একটি বিমানের ভেতরের থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চৌকস কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে সব ফ্লাইট বন্ধ হতে পারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০