সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বানারীপাড়ায় অসহায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব’র পেনশন ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৭১’র রণাঙ্গনের বীর সেনানী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন (৭৫) তার পেনশন ফিরে পেতে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিতভাবে আকুল আবেদন জানিয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা গেজেট নং-২৪৬৯। তিনি বানিজ্যিক অডিট অধিদপ্তর ঢাকা কার্যালয়ে অডিটর পদ থেকে ২০০৮ সালের ১ নভেম্বর অবসর গ্রহন করেন। অবসরের পরে তিনি অভাব অনটনের কারনে শতভাগ মাসিক পেনশন বিক্রি করেন বলে জানান। বর্তমানে জাতির এই বীর সন্তানের স্ত্রী মোসা. হাসিনা বেগম প্যারালাইজড রোগী, এক ছেলে মো. কাওসার মাহামুদ প্রতিবন্ধী, মেয়ে কবিতা বেগম ২টি সন্তান নিয়ে স্বামীর তেমন কর্ম না থাকায় পিত্রালয়ে মানবেতর জীবন যাপন করছে। সব মিলিয়ে সংসার চালাতে গিয়ে প্যরালাইজড রোগী সোহরাব হোসেনকে এই বৃদ্ধ বয়সে হিমশিম খেতে হচ্ছে। তার দু’ চোখে কেবলই অমানিশার ঘোর অন্ধকার। মুক্তিযোদ্ধা হিসেবে ভাতার যে টাকা পান তা দিয়ে ঔষধ ক্রয় করার পরে যে অর্থ অবশিষ্ট থাকে তা দিয়ে নুন আনতে পানতা ফুরায় অবস্থা। সরকার ২০১৮ সালের ৮ অক্টোবর পেনশন সমর্পনকারীগনের হারানো পেনশন প্রদানের জন্য প্রজ্ঞাপন জারী করেন। যার স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.১৪.১১৮। বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন নিজেও একজন হার্টষ্ট্রোকের রোগী এবং উপর্জন অক্ষম। তাই চরম আর্থিক সংকটে থাকা রণাঙ্গনের এই বীর যোদ্ধা জীবনের অন্তিম সময়ে এসে তার পেনশন ফিরে পেতে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা অসহায় বাঙালির শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় অসহায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব’র পেনশন ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন।

আপডেট সময় : ০২:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০