সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

নানার সঙ্গে পরকীয়ায় স্বামীকে তালাক, এখন বিয়ে করতে চান না। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সম্পর্কে তিনি নানা। তার সঙ্গে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। তার আশ্বাসেই তালাক দেন স্বামীকে। এখন ওই নানা তাকে বিয়ে করতে টালবাহানা করছেন। এজন্য নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন ওই তরুণী।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে।

এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, সভারচর পশ্চিমপাড়ার ২২ বছর বয়সী ওই তরুণী পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে তার নানার চাচাতো ভাই।

অনশনকারী তরুণীর দাবি, বছরখানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে গত ১৬ ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার দুদিন পর তিনি আত্মগোপন করেন।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নানার সঙ্গে পরকীয়ায় স্বামীকে তালাক, এখন বিয়ে করতে চান না। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০