সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যায় পরকীয়া কথিত প্রেমিক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে গৃহবধূ নূর নাহার পান্নাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক এমদাদ খান বাবুলকে (২৮) রংপুর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। আটক বাবলুকে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালেক সিম্যানের বাড়ির পুকুরে ওই বাড়ির আমির হোসেনের স্ত্রী নুর নাহার পান্নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা জাফর উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যায় পরকীয়া কথিত প্রেমিক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০