সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।বিএমপি কমিশনারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, জনসম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে মানুষের দোরগোড়ায় নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দিতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেফতারি ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো মামলা পেন্ডিং থাকবে না।

মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারও কোনো গাফেলতি হচ্ছে কিনা বা কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করার নির্দেশ দেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। সোমবার দিনভর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. নাসিরউদ্দীন মল্লিকের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার মো. খাইরুল আলম, উপ-কমিশনার খান মুহাম্মদ আবু নাসের, উপ-কমিশনার মো. মনজুর রহমানসহ পুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা এবং মেডিকেল কলেজের ডাক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।বিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০