সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এবার হাইকোর্ট দেখলো বরিশাল প্রেসক্লাব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের ‘স্থগিতাদেশ’ স্থগিত করেছেন হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ । এরআগে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালত নির্বাচন বন্ধের আবেদনের শুনানী শেষে ১৩ ডিসেম্বর নির্বাচন স্থগিতের আদেশ দেন।

সিডিউল অনুযায়ী ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠানের কথা রয়েছে। ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা।

প্রেসক্লাবের সদস্য এবং সদস্য নয় এমন সংবাদকর্মীদের মামলার কারণে গত ১০ বছরে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পরপর দুই মেয়াদের বেশি নির্বাচন করতে পারেন না।

২০১২ ও ২০১৩ প্রথম অনির্বাচিত সভাপতি ছিলেন মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক লিটন বাসার । তারা ২০১১ সালে এক বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন ।

২০১৫ সালে সভাপতি নির্বাচিত হন কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী। ২০১৬ সালে তারা ছিলেন অনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

২০১৭ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন কাজী নাসিরউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। ওই বছরে প্রায় এক ধরণের অভিযোগে মামলা হলে তারা পাড় করেন ২০১৮ ও ২০১৯ সালের মেয়াদ।

২০২০ সালে বরিশালের রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে নির্বাচন দিতে বাধ্য হন তারা। এই নির্বাচন দেয়ায় রাজনৈতিক হস্তক্ষেপকে প্রেসক্লাব সদস্যরা স্বাগত জানালেও ‘রাজনৈতিক প্যানেল’ মানেননি তারা। ফলে রাজনৈতিক প্যানেলের ভরাডুবি হয়।

২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য ২৪ ডিসেম্বর ভোট অনুষ্ঠানসহ নির্বাচন সিডিউল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার পর্ব সুষ্ঠভাবেই শেষ হয়। নির্বাচনে ১৭টি পদে ৩৪জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এর মাঝেই হঠাৎ করে প্রেসক্লাবের সদস্য নন এমন দুই সংবাদকর্মী বরিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

মামলার শুনানী শেষে ১৩ ডিসেম্বর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক নির্বাচন স্থগিতাদেশ দেয়াসহ ৪৫ দিনের ভিতর কারণ দর্শানোর আদেশ দেন।

আবার এ ধরণের মামলায় ক্ষুব্ধ হয়ে উঠেন প্রেসক্লাবের সদস্যরা। তাদের অভিযোগ ক্ষমতা আকড়ে থাকার জন্য এবারও মামলাকারীদের উৎসাহিত করা হয়েছে।

কিন্তু এবার কঠোর হয়ে ওঠেন প্রধান নির্বাচন কমিশনার । মামলার হাত থেকে প্রেসক্লাবকে রক্ষা করতে তিনি এই আদেশের চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন। মঙ্গলবার, ২২ ডিসেম্বর বিচারপতি খিজির আহমেদের একক বেঞ্চে শুনানী শেষে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসেন।

হাইকোর্টে এই মামলা পরিচালনা করেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান। বিচারপতির এই আদেশ বরিশাল প্রেসক্লাবে পৌছুতে সময় লাগবে। এতে আবার কোন ধরণের সমস্যা দেখা দিবে কী না জানতে চাইলে বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেছেন, রায় দেরীতে পৌছুলেও সমস্যা নেই । এ ক্ষেত্রে আইনজীবীর সার্টিফিকেটে কাজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার হাইকোর্ট দেখলো বরিশাল প্রেসক্লাব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০