সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ক্রেতাকে ভুয়া চালান দেয়ার অভিযোগে ফাস্টফুড শপে ভ্যাট গোয়েন্দার অভিযান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার একটি ফাস্টফুডে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দার দল। এতে প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির অভিযোগের সত্যতা মিলেছে। একজন ক্রেতার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়।

সোমবার ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল উত্তরার সোনারগাঁও জনপথ রোডের ৭ নম্বর সেক্টরের ৫৯ নম্বর প্লটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

গোয়েন্দার দল অভিযানে দেখতে পান, প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে উত্তরার ভ্যাট কার্যালয়ে কম ভ্যাট পরিশোধ করেছে। গোয়েন্দা দল ফাস্ট ফুডের প্রাঙ্গন থেকে তাদের বাণিজ্যিক দলিলাদি ও কম্পিউটারের তথ্য জব্দ করেছে। প্রতিষ্ঠানটি চিকেন ফ্রাই, বার্গার, গ্রিল ও অন্যান্য ফাস্টফুড বিক্রি করে করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা মি. মানিক ফুডের খাবার খেয়ে বিল দিতে গিয়ে কাউন্টারে ভ্যাটের চালান চান।

কিন্তু উত্তরার স্টোরটি তা না দিলে ওই ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ দায়ের করে।
অভিযোগ অনুসন্ধান করে গোয়েন্দারা দেখতে পান, গত ১৮ ডিসেম্বরে ৫৭ নম্বর টোকেনে উত্তরার স্টোরটি খাবার ক্রয়ের রিসিপ্ট দিলেও এতে ১৩ ডিজিট মূসক নম্বরের উল্লেখ নেই; ভ্যাট আইন অনুযায়ী মূসক ৬.৩ চালান নয়।

ভ্যাট গোয়েন্দারা বলছে, আজ প্রতিষ্ঠান পরিদর্শনের সময় স্টোরটি ব্যস্ত দেখতে পায়। তারা দলিলাদি যাচাই করে ফাস্ট ফুডের ভ্যাট চালানের রেকর্ডে বিক্রয়টি পায়নি।

এতে প্রতীয়মান হয়েছে, ফাস্টফুড কর্তৃপক্ষ ভ্যাট ফাঁকি দিতে ডুপ্লিকেট হিসাব সংরক্ষণ করে।
জব্দকৃত কাগজে আরও দেখা যায়, গত ৬ মাসে উত্তরার শাখা হতে গড়ে এক লাখ টাকার বিক্রয় দেখানো হয়েছে। তবে গোয়েন্দারা দেখেন মি. মানিক ফাস্ট ফুড ফুডপান্ডা, সহজ ও অন্যান্য অনলাইনের মাধ্যমে তাদের খাবার হোম ডেলিভারিও করে আসছে।

গোয়েন্দারা ফুডপান্ডা ও সহজ এর সিস্টেম থেকে যাচাই করে দেখতে পান, ৬ মাসে প্রতিষ্ঠানটি কেবল অনলাইনে গড়ে প্রায় ৫ লাখ টাকার খাবার সরবরাহ করেছে।

গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, মানিক ফুডসের প্রাঙ্গনে বসে ক্রেতারা আরো বেশি হারে খাবার কিনে থাকে।

ভ্যাট গোয়েন্দারা জব্দকৃত দলিলাদি আরও যাচাই করে মোট ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করছে।
দৈনিক বিক্রয়ের লেনেদেনের তথ্যের জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ভ্যাট আইন লঙ্ঘনের কারণে মানিক ফুডসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভ্যাট গোয়েন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রেতাকে ভুয়া চালান দেয়ার অভিযোগে ফাস্টফুড শপে ভ্যাট গোয়েন্দার অভিযান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০