সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

করোনার টিকা: সারা দেশে হাসপাতালে বসছে বিশেষ ফ্রিজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার টিকা দিতে সারা দেশে আলাদা কোল্ড চেইন তৈরি করছে সরকার। কেনা হচ্ছে বিশেষ ধরনের ৪শ ৬৮টি ফ্রিজ। এগুলো বসানো হবে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে। টিকার সুষ্ঠু বণ্টনে জেলা-উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে ৩ কোটি ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রয়োগে ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি টাকা।

দেশে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড ও মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন আছে সরকারি পর্যায়ে। অক্সফোর্ডের ভ্যাকসিন রাখতে আগে থেকেই থাকা টিকাকর্মসূচির ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন ব্যবহার করা যাবে।

তারপরও বাড়তি প্রস্ততি হিসেবে ৪শ ৬৮টি আইস লাইনার ফ্রিজ কিনছে সরকার। এছাড়া ভ্যাকসিন ক্যারিয়ার, কোল্ড বক্স, আইস প্যাক, সিরিঞ্জ, মাস্ক ও পিপিইসহ কেনা হচ্ছে দরকারি ৯ রকমের উপকরণ।

টিকার বণ্টন ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে জেলা-উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। সুষ্ঠু প্রয়োগে ১০ হাজার ৪০০ দলে ভাগ হয়ে কাজ করবেন ৬২ হাজার ৪০০ প্রশিক্ষিত ব্যক্তি।
প্রতি দলে সদস্য সংখ্যা ৬ জন। প্রথম ধাপে ৩ কোটি টিকা দেয়ার ব্যয় ধরা হয়েছে ৩শ ১৭ কোটি টাকা।

বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার টিকা দেয়া। দেশেও চলছে এ টিকা দেয়ার প্রস্তুতি।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের ৫০ লাখ টিকা পাবে বাংলাদেশ। এরপরের ৫ মাসে আনা হবে বাকি আড়াই কোটি টিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার টিকা: সারা দেশে হাসপাতালে বসছে বিশেষ ফ্রিজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০