নরসিংদীতে ফিল্মিম স্টাইলের ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব ১১। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন ও ছিনতাই ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার র্যাব ১১। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত প্রায় দুই লক্ষ টাকা ও মোবাইল সেট।বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড ও নরসিংদী শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র্যাব ১১ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামী রুবেল মিয়া (২৬) ও আব্দুল বাদশা মিয়া (২২) এবং তাদের দুই নারী সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)।এসময় তাদের দখল হতে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, ০১টি গেঞ্জি, ০১টি ক্যাপ ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, এনজিও আশার লোন অফিসার শান্তা আক্তার ১৫ ডিসেম্বর দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন।


























