সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে বিয়ের আসরেই বিচ্ছেদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজশাহীর বাগমারায় বিয়ের উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে কয়েক ঘণ্টা পরেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয়। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ।

এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরই জের ধরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে।

উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী বলেন, একই আসরে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ হয়।

কনের পরিবারের অভিযোগ, উপহার সামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। বরপক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।

তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, বিষয়টি তারা শুনেছেন। উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি জেনেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে বিয়ের আসরেই বিচ্ছেদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০