সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

৫ দিন বন্ধ রাখুন ফেসবুক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফেসবুক ছাড়া একটা দিন পার করা এখন দুরূহ ব্যাপার। কোনো একটা সময় কাটানোর পর ফেসবুকে স্ট্যটাস হয়নি এমন দিন খুব কমই যায়।

তবে গবেষণা কিন্তু বলছে, পাঁচ দিন ফেসবুক থেকে দূরে থাকলে আখেরে লাভই হবে! কমবে মানসিক চাপ, উদ্বেগ আর টেনশন।
‘জার্নাল অব সোশ্যাল সাইকোলজি’-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এরিক ভ্যানম্যানের নেতৃত্বে একটি দল মোট ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে গবেষণা করে দেখেছেন, এঁরা প্রত্যেকে কম করে দিনে আড়াই থেকে তিন ঘণ্টা ফেসবুকে কাটাতে অভ্যস্ত। গবেষণা শেষে এরিকদের দাবি, ফেসবুক ব্যবহার বন্ধ রাখলে পাঁচ দিনেই মানুষ মানসিক ভাবে অনেক ভাল থাকছেন।
প্রথমে ওই ১৩৮ জনকে গবেষণাগারে আনা হয়েছিল। প্রত্যেককে দেওয়া হয়েছিল প্রশ্নপত্র। একই সঙ্গে এঁদের প্রত্যেকের মুখ থেকে নেওয়া হয় লালার নমুনা। প্রত্যেকে জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের ছবি দেখে, নিজের ছবি পোস্ট করে ফুর্তিতে থাকেন। কিন্তু এরিকের দাবি, পাঁচ দিন পরে সেই ছবিটা পাল্টে গিয়েছে। প্রথমে অনেকেই ফেসবুক বন্ধ রাখতে চাইছিলেন না। কেউ কেউ লিখেছেন, ‘‘এই পাঁচ দিন আমি একদম ভাল থাকব না। বন্ধুরা কি করছে, কোথায় যাচ্ছে তার ছবি দেখতে পাব না।’’
এরিক জানাচ্ছেন, পাঁচ দিন পরে এই ১৩৮ জনের মুখ থেকে ফের লালার নমুনা নেওয়া হল। দেওয়া হল আর এক গুচ্ছ প্রশ্নপত্র। দেখা গেল, প্রত্যেকের দেহে করটিসলের মাত্রা কমে গিয়েছে। করটিসল মানবদেহের একটি হরমোন যা চাপ-উদ্বেগের মতো বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে। এরিকদের সিদ্ধান্ত, ফেসবুক বন্ধ রাখলে মানুষের মানসিক চাপ কমতে বাধ্য। কারণ অতিরিক্ত ফেসবুক ব্যবহার করলে অহং, হিংসা চেপে বসে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ফেসবুক-বন্ধুদের পোস্ট করা ভাল ভাল ছবি দেখে কেউ কেউ হীনমন্যতায় ভুগছেন।
তবে গবেষণার বেশ কিছু খামতিও তুলে ধরেছেন সমালোচকেরা। তাঁরা বলছেন, যে পাঁচ দিন এই ১৩৮ জন ফেসবুক ব্যবহার করেননি, তাঁরা সেই সময়গুলো কী ভাবে কাটিয়েছেন, গবেষণায় তা স্পষ্ট নয়। ফেসবুক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় আরও অনেক রকমের সাইট রয়েছে, তাঁরা কি ওই সময়টা সেখানে ঘোরাঘুরি করেছেন? না কি পার্কে হেঁটে, সিনেমা হলে গিয়ে বা বন্ধুদের সঙ্গে গল্প করে সময় কাটিয়েছেন? গবেষণাপত্রে এই দিকগুলির উল্লেখ করেননি এরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ দিন বন্ধ রাখুন ফেসবুক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০