সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বানারীপাড়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বাদশা বালীর ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুম,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা
মো. বাদশা বালী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন)। তিনি ছিলেন নিজ এলাকা এবং বানারীপাড়া পৌরসভার প্রিয় এক মুখ। শুক্রবার সকাল ৮টায় তিনি সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের
নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিনই বাদ আসর দিদিহার (বটতলা) জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ
দাফন করা হয়। তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মন্নান মৃধা, ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার,
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক
মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ইদ্রিস মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন সরদার, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মুসল্লিরা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু উপস্থিত হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য মরহুম বাদশা বালী বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম বালীর বড় ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বাদশা বালীর ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০